রিজভীর সাথে ন্যায়বিচার হয়নি : খালেদা

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০১৬

রিজভীর সাথে ন্যায়বিচার হয়নি : খালেদা

Manual7 Ad Code

images

সুরমা মেইল ডেস্ক :: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন নামঞ্জুরের ঘটনায় ন্যায়বিচার প্রতিফলিত হয়নি বলে মনে করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া এই কথা বলেন।

Manual6 Ad Code

আজ সকালে নাশকতার পাঁচ মামলায় রিজভী আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত ওই আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Manual2 Ad Code

এরই পরিপ্রেক্ষিতে খালেদা জিয়া বলেন, সরকার ক্ষমতার মোহে অন্ধ হয়ে মানবতাবোধও হারিয়ে ফেলেছে। বিচার বিভাগও আজ স্বাধীনভাবে কাজ করতে পারছে না। রিজভী একজন আইনজীবী ও আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই আদালতে জামিন প্রার্থনা করেছিলেন। আদালতে রিজভীর জামিন নামঞ্জুরের ঘটনায় ন্যায়বিচার প্রতিফলিত হয়নি। মামলার এজাহারে রুহুল কবির রিজভীর নাম না থাকলেও সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসায় পুলিশ তাঁর নাম মামলায় অন্তর্ভুক্ত করেছে। অসুস্থ রিজভীকে জামিনযোগ্য মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানো শাসকগোষ্ঠীর ইচ্ছারই প্রতিফলন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code