বখাটের ছুরিকাঘাতে আহত রিশা আর নেই

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৬

বখাটের ছুরিকাঘাতে আহত রিশা আর নেই

Manual6 Ad Code

download-(1)

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বখাটে যুবকের ছুরিকাঘাতে আহত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা (১৫) আর নেই।

Manual2 Ad Code

রোববার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত বুধবার দুপুর সোয়া ১২টার দিকে কাকরাইলের ফুটওভার ব্রিজে রিশাকে ছুরিকাঘাত করে এক বখাটে যুবক। তার পেটের বাম পাশে ও বাম হাতে ছুরিকাঘাত করা হয়েছিল। তারপর থেকে ঢামেকের আইসিইউতে ভর্তি ছিলেন ওই ছাত্রী। সুরাইয়া আক্তার রিশা উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণিতে ছাত্রী। তার বাবার নাম রমজান, বাসা পুরান ঢাকার সিদ্দিকবাজারে। দুই বোন এক ভাইয়ের মধ্যে রিশা সবার বড়।

রিশার মা তানিয়া বেগমের বরাত দিয়ে রমনা থানার ওসি মশিউর রহমান সেদিন গণমাধ্যমকে জানিয়েছিলেন, কয়েক মাস আগে ইস্টার্ন মল্লিকার বৈশাখী টেইলার্সে একটি জামা বানাতে দিয়েছিলেন তিনি। যোগাযোগের জন্য সেখানে তিনি নিজের ফোন নম্বর দিয়েছিলেন। ওবায়েদ নামে ওই দোকানের এক কর্মচারী ফোন করে রিশাকে বিরক্ত করছিল। এ কারণে রিশার মা ওই মোবাইল সিমটি বন্ধ করে দেন। তার ধারণা, ওবায়েদই রিশাকে ছুরি মেরেছে। পরে ওই টেইলার্সে গিয়ে পুলিশ জানতে পারে, ওবায়েদ দুই মাস আগে চাকরি ছেড়ে সেখান থেকে চলে গেছেন।

Manual7 Ad Code

উপ কমিশনার মারুফ হোসেন সরদার জানান, রিশার মা বুধবারই ওবায়েদকে আসামি করে রমনা থানায় একটি মামলা করেছেন। পুলিশ বৈশাখী টেইলার্সের চার কর্মচারীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও ওবায়েদকে এখনও আটক করা যায়নি বলে এই পুলিশ কর্মকর্তা জানান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code