ফারাক্কা বাঁধ এখন ভারতের জন্যই মরণফাঁদ

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৬

ফারাক্কা বাঁধ এখন ভারতের জন্যই মরণফাঁদ

Manual5 Ad Code

images

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, এক সময় আমরা বলতাম ফারক্কার বাঁধ আমাদের জন্য মরণফাঁদ। কিন্তু এখন তা ভারতের জন্য মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। খোদ ভারতের অনেকেই একে মরণফাঁদ বলছেন।

Manual4 Ad Code

রোববার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, এখন ভারত ফারাক্কা বাঁধ ছেড়ে দিলে কিংবা ভেঙে দিলে আমাদের দেশে কোন ধরনের সমস্যা হবে না। পদ্মার পানি এখনো বিপদসীমার নিচে আছে। তারপরও দুর্যোগ মোকাবেলায় আমার মন্ত্রণালয়ের সার্বিক প্রস্তুতি রয়েছে। ক্ষতিগ্রস্থ লোকদের সহায়তা করার জন্য আমরা নভেম্বর মাস পর্যন্ত প্রস্তুতি নিয়ে রেখেছি।

Manual1 Ad Code

জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার,জেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, নৌ-পুলিশের এসপি সুব্রত কুমার হালদার, নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী।

Manual7 Ad Code

সভায় আগামী ঈদুল আযহায় কোরবানীর পশুর হাট নিয়ন্ত্রণ ও চাঁদপুরের নৌ, সড়ক ও রেলপথে যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধির জন্য সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code