রিশা হত্যা : বখাটে ওবায়দুল গ্রেফতার

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৬

রিশা হত্যা : বখাটে ওবায়দুল গ্রেফতার

Manual6 Ad Code

download-(1)

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা (১৫) হত্যা মামলার আসামি ওবায়দুল খানকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩১ আগস্ট) সকালে নীলফামারীর ডোমার উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

নীলফামারী পুলিশের এডিশনাল এসপি (সার্কেল) ফিরোজ আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান- সকালে পুলিশের অভিযানে ডোমার উপজেলা থেকে ওবায়দুলকে গ্রেফতার করা হয়। অভিযানে ঢাকা থেকে আসা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও অংশ নেন।

Manual1 Ad Code

এর আগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা গুরুতর আহত হয়। পরে তাকে বুধবার দুপুরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। টানা চারদিন চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে সে মারা যায়।

Manual1 Ad Code

এ ঘটনায় ওবায়দুল খানকে আসামি করে রিশার মা তানিয়া হোসেন বাদী হয়ে রমনা থানায় একটি মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code