জেনে-বুঝে সংবিধান লঙ্ঘন করিনি : মোজাম্মেল

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৬

জেনে-বুঝে সংবিধান লঙ্ঘন করিনি : মোজাম্মেল

Manual1 Ad Code

2015-12-19_6_998255

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর বিচার প্রক্রিয়া নিয়ে বক্তব্য দিয়ে জেনে-বুঝে সংবিধান লঙ্ঘন করেননি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক।

Manual4 Ad Code

শনিবার সকালে রাজধানীতে এক আলোচনা সভায় একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আমি জেনে বুঝে সংবিধান লংঘন করতে পারি না এবং করিনি। আমি কীভাবে লংঘন করেছি তা পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেলে আইনজীবীর সঙ্গে আলাপ করে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেব।

যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর বিচার প্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার দায়ে সরকারের দুই মন্ত্রীকে সাজা দেয় আপিল বিভাগ। এর পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ হয় ১ সেপ্টেম্বর।

Manual6 Ad Code

প্রধান বিচারপতি এসকে সিনহা নেতৃত্বাধীন আট সদস্যের আপিল বিভাগ এ রায় দেন।

এর আগে গত ২৭ মার্চ আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করে দুই মন্ত্রীকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code