ফখরুলসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৬

ফখরুলসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

Manual2 Ad Code

download (3)সুরমা মেইল ডেস্ক :: রমনা থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। এই মামলায় আগামী ২৭ অক্টোবর অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

সোমবার আসামিপক্ষ সময় আবেদন করলে ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ সেখ তা মঞ্জুর করে এ দিন ধার্য করেন।

Manual6 Ad Code

আসামিপক্ষের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ এই তথ্য জানান।

Manual6 Ad Code

তিনি বলেন, সোমবার রমনা থানার মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ধার্যদিন ছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন। তাই তিনি আদালতে হাজির হতে পারেননি।

Manual5 Ad Code

তার পক্ষে সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে ২৭ অক্টোবর শুনানির দিন ঠিক করেছেন।

Manual4 Ad Code

রমনা থানার উপপরিদর্শক মো. আলী হোসেন আসামিদের বিরুদ্ধে নাশকার অভিযোগ এনে এ মামলা দায়ের করেন।

মামলা তদন্ত করে ২০১৪ সালের ৫ আগস্ট ঢাকার সিএমএম আদালতে ডিবি পুলিশের উপপরিদর্শক দীপক কুমার দাশ অভিযোগপত্র দাখিল করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নিরব, হাবিবুন নবী খান সোহেল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code