সরকার তারেক রহমান ও জিয়া পরিবারকে ভয় পায় : মোশাররফ

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৬

সরকার তারেক রহমান ও জিয়া পরিবারকে ভয় পায় : মোশাররফ

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারাগারে নেয়ার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দল আয়োজিত ‘বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৯ম কারামুক্তি দিবস’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

Manual6 Ad Code

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ১/১১’র তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সনের বিরুদ্ধে মামলা হয়। কিন্তু বর্তমানে শেখ হাসিনার সব মামলা বাতিল করে খালেদা জিয়ার মামলাগুলো চালু রাখা হয়েছে। আর ওই সব মামলায় ক্ষমতাসীনরা বিএনপি নেত্রীকে শাস্তি দেয়ার পাঁয়তারা করছে। তারা ষড়যন্ত্র করছে, খালেদা জিয়াকে কারাগারে পাঠাবে।

তিনি আরো বলেন, তারেক রহমান ১/১১’র তত্ত্বাবধায়ক সরকারের টার্গেট ছিল। একই ধারাবাহিকতায় তিনি বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারেরও টার্গেট। আর এই ষড়যন্ত্রের মূল কারণ, সরকার তারেক রহমান ও জিয়া পরিবারকে ভয় পায়।

Manual4 Ad Code

বিএনপির এ নেতা বলেন, গুম, খুন, অপহরণ ও অপকর্ম করে আওয়ামী লীগ সরকারের পাপের বোঝা বেড়ে গেছে। তারা আর পাপের বোঝা বইতে পারছে না। আর পাপের বোঝা ভারী হওয়ার কারণে তারা হাঁটতে ও চলতে পারছে না। তাই এখন শুধু সামান্য একটা ধাক্কা দিলেই পড়ে যাবে তারা।

Manual7 Ad Code

বর্তমান বিরোধী দলের রাজনীতি করার গণতান্ত্রিক অধিকার নেই মন্তব্য করে তিনি বলেন, বিএনপি রাস্তায় ১০ জনের মিছিল বের করলেও পুলিশ গুলি করে। তবে ক্ষমতাসীনদের মনে রাখতে হবে জনগণের প্রতিরোধের মুখে পাকিস্তানের হানাদার বাহিনী ও স্বৈরাচার এরশাদ টিকতে পারেনি। বর্তমান একদলীয় সরকারও টিকতে পারবে না।

Manual6 Ad Code

আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সংগঠনের সহ-সভাপতি গোলাম সরোয়ার, উত্তরের আহ্বায়ক ইয়াসিন আলী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code