শুক্রবার সিলেট আসছেন জাপার মহাসচিব

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৬

শুক্রবার সিলেট আসছেন জাপার মহাসচিব

Manual2 Ad Code
download
সুরমা মেইল ডেস্ক :: জাতীয় পার্টির (জাপা) মহাসচিব, সাবেক মন্ত্রী রুহুল আমিন হাওলাদার সাংগঠনিক সফরে সিলেট আসছেন আগামীকাল শুক্রবার (৯ সেপ্টেম্বর)।

সকাল ১১টা ৪০ মিনিটের ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন। তার সাথে থাকবেন বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য ফয়ছল চিশতি, প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক।

Manual5 Ad Code

তাদের সাথে জাপার কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও কয়েকজন সংসদ সংদস্য সিলেটে আসছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০ টি আসনে সংসদ সদস্য প্রার্থী চূড়ান্ত করতে হজরত শাহজালাল (র.) মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট থেকে এ সাংগঠনিক কার্যক্রম শুরু করবেন জাপার কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শুক্রবার বেলা ২টায় সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সোলেমান হলে সিলেট জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। এই কর্মী সমাবেশে সফল করতে আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ধোপাধিঘীরপারস্থ জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট জেলা জাতীয় পার্টি। প্রস্তুতি সভায় সিলেটে অবস্থানরত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে বিকেল ৪টায় উপস্থিত থাকার জন্য জাতীয় পার্টির সিলেট জেলার আহ্বায়ক আব্দুল্লাহ সিদ্দিকী আহ্বান জানিয়েছেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code