জিয়ার পদক কেড়ে নেয়া স্বাধীনতাকে অস্বীকার করার সামিল

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৬

জিয়ার পদক কেড়ে নেয়া স্বাধীনতাকে অস্বীকার করার সামিল

Manual4 Ad Code

images-2

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপির প্রতিষ্টাতা, রণাঙ্গনের যোদ্ধা জিয়াউর রহমানের পদক কেড়ে নিয়েছে যারা তারাই স্বাধীনতাকে অস্বীকার করছে। এই সিদ্ধান্ত দেশের ইতিহাসে নিকৃষ্ট দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

জাতীয় জাদুঘর থেকে জিয়াউর রহমানের পদক কেড়ে নেওয়া প্রসঙ্গে বৃহস্পতিবার দুপুরে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ কথা বলেন। এসময় আগামী শনিবার ১০ সেপ্টেম্বর সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করেন তিনি।

Manual2 Ad Code

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতা পদক যারা বাতিল করেছে তারাই মূলত স্বাধীনতা বিরোধী। এই সিদ্ধান্ত শুধু সংকীর্ণতার পরিচয় নয়, বাংলাদেশের রাজনীতিতে নিকৃষ্টতম একটা উদাহরণ হয়ে থাকবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code