বিএনপি-জামায়াত জঙ্গির পক্ষে সাফাই গাইছেন : হানিফ

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৬

বিএনপি-জামায়াত জঙ্গির পক্ষে সাফাই গাইছেন : হানিফ

Manual2 Ad Code
download-1সুরমা মেইল নিউজ :: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বাংলাদেশের জনগণ এই মুহূর্তে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করছে। সেই কারণে সরকার যখন জঙ্গি এবং সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে, সে সময় বিএনপি-জামায়াতের নেতারা জঙ্গির পক্ষে সাফাই গাইছেন। জঙ্গিদের জন্য তাদের এত মায়া কান্না কেন? তাহলে জনগণ কি ধরে নেবে এ সকল জঙ্গি কর্মকাণ্ডে বিএনপির মদদ আছে
সোমবার বেলা ১১টায় কুষ্টিয়ায় তার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রের বিশৃঙ্খলা সৃষ্টির অপতৎপরতা প্রসঙ্গে বলেছেন, বাংলাদেশে যে সব জঙ্গি তৎপরতা রয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড রয়েছে তার সাথে বিএনপি-জামায়াতের মদদ আছে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের কথায় সেটা প্রমাণ হয়ে গেছে। যে তাদের মদদেই রাষ্ট্র ও সরকারকে ব্যর্থ করার জন্য পরিকল্পিতভাবে জঙ্গিবাদ ও সন্ত্রাস লালন করে আসছে।
এ সময়  শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খাঁন ও জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলামসহ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code