সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: বিএনপির নেতা-কর্মীদের ঘায়েল করতেই বর্তমান সরকার ধারাবাহিক জুলুম ও নির্যাতন করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার বিকালে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
ফেনীতে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুন-উর-রশিদসহ দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়।
বর্তমান সরকারের আমলে বিরোধী দলকে দমন করার হীন চক্রান্তের অংশ হিসেবে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা ও বানোয়াট মামলায় জড়িয়ে গ্রেফতার করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি এ ধরণের ঘটনার তীব্র নিন্দা জানান।
বিবৃতিতে বিএনপি মহাসচিব অবিলম্বে দলের নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।
Design and developed by ওয়েব হোম বিডি