ট্রাইব্যুনাল গঠন করে পেট্রোলবোমা হামলার বিচার করার অনুরোধ

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৬

ট্রাইব্যুনাল গঠন করে পেট্রোলবোমা হামলার বিচার করার অনুরোধ

Manual7 Ad Code

index

সুরমা মেইল ডেস্ক :: বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে পেট্রোলবোমা হামলাকারীদের এবং এদের নির্দেশদাতাদের অবিলম্বে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড.হাছান মাহমুদ।

Manual5 Ad Code

রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

হাছান মাহমুদ বলেন, জাতির জীবনে যে কয়েকটি বড় অন্যায় হয়েছে তার মধ্যে পেট্রোল বোমার মাধ্যমে জীবন্ত মানুষ হত্যা করা একটি। তাই সরকারের প্রতি আমার অনুরোধ বিএনপি চেয়ারপারসনসহ পেট্রোলবোমা হামলার অন্য সকল নির্দেশদাতা এবং হামলাকারীদের যেন অবিলম্বে আইনের মুখোমুখি করা হয়।

Manual5 Ad Code

তিনি বলেন, আইনাশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন দেশের সন্ত্রাসী-অপরাধীদের  গ্রেফতার করে আইনের মুখোমুখি করছে তখন বিএনপি মহাসচিব এদের পে সভাসেমিনারে বক্তব্য রাখছেন। প্রকৃতপে তার বক্তব্যের মাধ্যমেই তিনি স্বীকারোক্তি দিচ্ছেন যে, এ পেট্রোলবোমা বাহিনী ও সন্ত্রাসী বাহিনীর আশ্রয়দাতা হচ্ছে ফখরুল সাহেব ও তার দল বিএনপি।

Manual2 Ad Code

বিএনপি চেয়ারপারসন পাকিস্তানের স্বার্থ রায় এ দেশে রাজনীতি করছেন এমন মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, যখনই কোন যুদ্ধাপরাধীর রায় কার্যকর হয় তখনই পাকিস্তান রায়ের বিপে যে বিবৃতি প্রদান করে সে বিবৃতির সাথে খালেদা জিয়া সুর মেলান। আসলে বিএনপি চেয়ারপারসন প্রকৃতপে পাকিস্তানের সহযোগী।

বঙ্গবন্ধুর হত্যাকারী নূর চৌধুরীকে কানাডা থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে হাছান মাহমুদ আরো বলেন, আশা করবো বঙ্গবন্ধুর আরও যেসব হত্যাকারী অন্যান্য দেশে অবস্থান করছে সংশ্লিষ্ট  দেশগুলো তাদের ফিরিয়ে দেওয়ার পদপে গ্রহণ করবে।

সংগঠনের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা সৈয়দা রোকেয়া বেগম, অরুণ সরকার রানা, এম এ করিম প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code