সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১১ সেপ্টেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস ছিলো। ঈদ-উল-আযহার কারণে দিবসটি আমরা পালন করতে পারিনি। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা হবে।
এছাড়া হজ পালন শেষে ২২ সেপ্টেম্বর খালেদা জিয়া দেশে ফিরলে তাকে ‘যথাপযুক্ত সংবর্ধনা’ দেয়া হবে বলেও জানান তিনি।
রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি