মন্ত্রী হবার জন্যও কোন দিন লবিং করিনি : সেতুমন্ত্রী

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৬

মন্ত্রী হবার জন্যও কোন দিন লবিং করিনি : সেতুমন্ত্রী

Manual4 Ad Code

download-1সুরমা মেইল ডেস্ক :: আমি কোন সময় কোন পদের জন্য প্রার্থী হইনি, মন্ত্রী হবার জন্যও কোন দিন লবিং করিনি মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শুধু মাত্র একবারই প্রার্থী হয়েছিলাম তাও আমার নেত্রী শেখ হাসিনার কথায়। আব্দুল জলিল ভাই যখন সাধারণ সম্পাদক ছিলেন তখন আমি সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি নেত্রীর কথায়।

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, এছাড়া এ পর্যন্ত কোন পদের জন্য প্রার্থী হইনি। নেত্রী আমাকে ভাল মনে করে যখন যা দিয়েছেন আমি তাতেই খুশি হয়েছি।

সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টারস ইউনিয়নের আয়োজনে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, যখন কোন প্রত্রিকায় আমার ছবি দিয়ে নিউজ করা হয়, আমি অমুক পদে প্রার্থী, অমুকের সাথে প্রতিদ্বন্ধীতা করছি, তখন আমার লজ্জা লাগে আমি বিব্রত হই।

Manual5 Ad Code

তিনি বলেন, “আমি মিডিয়াকে বলতে চাই আমি কোন পদের জন্য প্রতিদ্বন্ধিতা করছি না। নেত্রী আমাকে যেভাবে রাখবেন আমি তাতেই খুশি। আমি আশা করবো আপনারা আমাকে প্রতিদ্বন্ধীতার  প্রতিযোগিতার আসরে নামাবেন না।”

Manual4 Ad Code

 ”ভিআইপিরা উল্টো পথে রাস্তায় জানজট সৃষ্টি হয় না এবং অনেকে সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা বলে।”

স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশারফ হোসেনের এ কথার প্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন,  আমি জনস্বার্থে কথা বলি। মন্ত্রী থাকলেও বলবো আর না থাকলেও বলবো। এসব কথা বলা থেকে আমাকে কেউ বিরত রাখতে পারবে না। আর মন্ত্রীর কথার বিষয়ে আমি কিছু বলবো না।

Manual5 Ad Code

তিনি আরো বলেন, আমাদের দেশের সাধারণ জনগন আইন মানে, কিন্তু যারা অসাধারণ ও রাজনীতিক ব্যক্তি তাদের আইন মানানো খুব কঠিন।

ঈদে মহাসড়কে দূর্ঘটনার বিষয়ে মন্ত্রী নিজের ব্যর্থতার কথা স্বীকার করে বলেন, রাস্তায় মাছির মত, পাখির মত মানুষ মারা যাচ্ছে, আমি মন্ত্রী হিসেবে এর দায় এড়াতে পারি না।

তিনি বলেন, আমরা যতই ফোর লেন, সিক্স লেন আর এইট লেন রাস্তা করি না কেনো, যদি রাস্তায় শৃংখলা আনতে না পারি তাহলে এসব দিয়ে কোন কাজ হবে না।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code