নূর চৌধুরীর রাজনৈতিক আশ্রয় বাতিল করেনি কানাডা

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৬

নূর চৌধুরীর রাজনৈতিক আশ্রয় বাতিল করেনি কানাডা

Manual8 Ad Code

download-9সুরমা মেইল ডেস্ক :: আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরীর রাজনৈতিক আশ্রয় বাতিল করেনি কানাডা সরকার।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে নিজের কার্যালয়ে এ কথা বলেন তিনি।

Manual5 Ad Code

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের পত্রিকাগুলোতে এ রকম খবর পাওয়ার পরে আমাকে নিউ ইয়র্ক থেকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ফোন করেছিলেন। আমাদের দুজনের আলোচনার প্রেক্ষিতে এই খবরটার সত্যতা জানতে কানাডায় বাংলাদেশের হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করি এবং সেখানকার হাই কমিশনার জানান, এই সংবাদটি সর্বৈব অসত্য। তিনি তার জায়গা থেকে কনফার্ম করেছেন এটার কোনো সত্যতা পাওয়া যায়নি।

Manual8 Ad Code

আনিসুল বলেন, কানাডায় বাংলাদেশের হাই কমিশনার ওই দেশের সাংবাদিকদের পাশাপাশি নূর চৌধুরীর আইনজীবীর সঙ্গেও যোগাযোগ করেছেন।

Manual4 Ad Code

এছাড়া কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ ডেস্কেও হাই কমিশনের পক্ষ থেকে যোগাযোগ করে ওই সংবাদের কোনো সত্যতা পাওয়া যায়নি বলেও জানান আইনমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code