স্বল্পোন্নত দেশ থেকে নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে : আশরাফুল

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৬

স্বল্পোন্নত দেশ থেকে নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে : আশরাফুল

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মন্তব্য করে বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখা স্বপ্নের ধারাবাহিক বাস্তবায়নের অংশ হিসেবে এখন বাংলাদেশ স্বল্পোন্নত দেশের স্তর থেকে নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।

Manual4 Ad Code

রোববার দুপুরে সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) মিলনায়তনে ৬৩তম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

Manual8 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, সুযোগ্য ও বিচক্ষণ রাজনৈতিক নেতৃত্ব, দক্ষ ও দেশপ্রেমিক সরকারি কর্মচারী এবং দেশের আপামর জনগণ এ কৃতিত্বের অংশীদার।

Manual6 Ad Code

দেশে জ্ঞানভিত্তিক গতিশীল দক্ষ সেবাধর্মী সিভিল সার্ভিস প্রতিষ্ঠায় বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কাঙ্ক্ষিত ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন জনপ্রশাসনমন্ত্রী।

৬ মাস মেয়াদি এ প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৫টি ক্যাডারের (জুডিশিয়াল সার্ভিসের ৩৮ জন কর্মকর্তা ও বিপিএটিসির চারজন কর্মকর্তাসহ) মোট ৩২০ জন মাঠ পর্যায়ের নবীন কর্মকর্তা অংশ নিচ্ছেন। এর মধ্যে ৮৩ জন নারী কর্মকর্তা রয়েছেন।

Manual3 Ad Code

বিপিএটিসির রেক্টর আ ল ম আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code