বিএনপির নামে সভা সমাবেশ কারা করে?

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৬

বিএনপির নামে সভা সমাবেশ কারা করে?

Manual8 Ad Code

download-6সুরমা মেইল ডেস্ক :: বিএনপি দেশে কোনো সভা সমাবেশ করতে পারছে না বলে দলটির নেতাদের তোলা অভিযোগ নিয়েই প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, তবে বিএনপির নামে যে এত সভা সমাবেশ করা হয়, তাহলে তারা কারা?

Manual7 Ad Code

সোমবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রচার ও প্রকাশনা উপ-কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হাছান মাহমুদ।

দশম জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হয়েছে। জাতীয় সংসদের বাইরে থাকা বিএনপি তার রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়েই হিমশিম খাচ্ছে। ঘোষিত কর্মসূচি প্রায়ই পালিত হচ্ছে না দেশে। দলটির নেতাদের অভিযোগ, সরকার তাদের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিচ্ছে।

Manual1 Ad Code

তবে যুক্তরাষ্ট্র সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে সবাই রাজনীতি করতে পারছে। তিনি বলেন, ‘কথা তো কারও কাছ থেকে কেড়ে নিচ্ছি না আমরা। যার যার ইচ্ছামত কথা বলেই যাচ্ছে। তারা মিটিং করছে, র্যালি করছে, সবই তারা করছে। রাজনীতির যথেষ্ট সুযোগ আছে। এর মধ্যে কোনো সন্দেহ নেই।’

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর গত রবিবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর বক্তব্য অসত্য। তিনি বলেন, ‘সভা-সমাবেশ-মিছিল-এটা একেবারেই আমরা করতে পারি না। কখনো কখনো এটা একেবারে সীমাবদ্ধ সময়ের মধ্যে করা যায়। বাইরে তো সমাবেশ করার কোনো সুযোগ নেই। একটা ঘরের মধ্যে, একটা সীমাবদ্ধ জায়গার মধ্যে এটা ২৪ ঘণ্টা, কোনো কোনো ক্ষেত্রে ১২ ঘণ্টা আগে আমরা অনুমতি পাই।’

দুদুর এই বক্তব্যেরই জবাবা দেন হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপি যে দেশে এত সভা সমাবেশ করে তা কারা করে? এরা কি বিএনপি করে না? না কি অন্য কেউ করে?’

Manual4 Ad Code

আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, ‘বিএনপি সবসময়ই সভা সমাবেশ করছে। তবে সম্ভবত তারা যে আগের মত অগ্নি সন্ত্রাস চালাতে পারছেন না সেটাই মনে হয় সংবাদ সম্মেলনের মাধ্যমে বলতে চাচ্ছে বিএনপি।’

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code