সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মরহুম আ স ম হান্নান শাহ’র স্মরণে শোকসভা করবে বিএনপি।
মঙ্গলবার দুপুর ২ টায় রমনাস্থ ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে এ শোকসভা অনুষ্ঠিত হবে।
শোকসভায় বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও দেশের বরেণ্য ব্যক্তিবর্গ মরহুম আ স ম হান্নান শাহ’র বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করবেন। সোমবার বিএনপির সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Design and developed by ওয়েব হোম বিডি