সিসিকের উদ্যোগে মহানগরীর পূজামন্ডপে অনুদান বিতরণ

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৬

সিসিকের উদ্যোগে মহানগরীর পূজামন্ডপে অনুদান বিতরণ

Manual8 Ad Code

সুরমা মেইল নিউজ :: শারদীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উদ্যোগে এক মতবিনিময় সভা এবং মহানগরীর পূজা মন্ডপ প্রতিনিধিদের মধ্যে অনুদান বিতরণ করা হয়। সোমবার বেলা সাড়ে ১১টায় মতবিনিময় সভা এবং অনুদান বিতরণ করা হয়েছে।

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের সভাপতিত্বে মহানগরীর বিভিন্ন পূজা মন্ডপের প্রতিনিধিবৃন্দ, পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। মতবিনিময়কালে সিসিক কর্তৃপক্ষ ছাড়াও র‌্যাব-৯, সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং ফায়ার সার্ভিসের প্রতিনিধিবৃন্দ দুর্গাপূর্জাকে সামনে রেখে তাদের সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

Manual8 Ad Code

এ সভায় জানানো হয়, শারদীয় দুর্গাপূজা যাতে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়, সেজন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। প্রতিবারের মতো এবারো নগর ভবনকে আলোকসজ্জা করা হবে-থাকবে শুভেচ্ছা তোরণ, মহানগরীর পূজামন্ডপে পানি, বিদ্যুত সরবরাহ যাতে বিঘ্ন না ঘটে সে ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখা হবে। এছাড়াও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমও আরো জোরদার করা হবে, পর্যাপ্ত সংখ্যক সার্চ লাইটেরও ব্যবস্থাও করা হয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমেও সার্বক্ষনিক কড়া নজরদারিতে থাকবে মন্ডপ এবং গুরুত্বপূর্ন সড়ক।

মহানগরীর মন্ডপে মন্ডপে থাকবে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র‌্যাব এবং আনসার সদস্য। এছাড়াও সাদা পোষাকধারী র‌্যাব সদস্যও মোতায়েন থাকবে। সভায় আরো জানানো হয়, দুর্গা প্রতিমা বিসর্জন চলাকালেও ওইদিন বিকেল ৪টা থেকে রাত ১০ টা পর্যন্ত সুরমা নদী ঘেরা ঐতিহাসিক চাঁদনীঘাটেও সার্বিক প্রস্তুতি গ্রহন করবে সিলেট সিটি কর্পোরেশন।

Manual2 Ad Code

পরবর্তী কালীপূজাকে কেন্দ্র করে যাতে আতশবাজি-পটকাবাজির ঘটনা না ঘটে সেজন্য এসব জিনিস বিক্রি বন্ধ করা এবং আতশবাজি-পটকাবাজি নিষিদ্ধ করা ব্যাপারেও সর্বসম্মত ভাবে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। কেহ যদি পটকাবাজি-আতশাবাজির কাজে সম্পৃক্ত হয় তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়।

Manual6 Ad Code

চন্দন দাশ এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. রাজিক মিয়া, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর রেবেকা বেগম, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্ত্তী মানস, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মৃতুঞ্জয় ধর ভোলা, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত দে, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি ভট্টাচার্য্য প্রমুখ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিসিক সচিব বদরুল হক, প্রধান হিসার রক্ষক আ ন ম মনছুফ, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা সাবেক কাউন্সিলর প্রদীপ ভট্টাচার্য্য, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি চন্দন সাহা প্রমুখ।

Manual6 Ad Code

সভার শেষে সিলেট মহানগরীর ৪৫ পূজা মন্ডপ প্রতিনিধিদের কাছে প্রত্যেককে ১৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code