সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০১৬
স্পোর্টস ডেস্ক :: ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনকে সামনে রেখে দলের নেতা-কর্মীরা ব্যস্তদিন পার করছেন। আগামী ২২-২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য এ সম্মেলনকে ঘিরে নিরাপত্তা বাহিনীও বিশেষ প্রস্তুতি নিয়ে রেখেছে। সম্মেলনে নিরাপত্তা দিতে পুলিশ, র্যাব, আর্মড পুলিশ, আনসার এবং বিজিবিসহ সর্বমোট ১০ হাজার নিরাপত্তা কর্মীকে পুরো রাজধানীতে নিয়োজিত করা হবে।
ঢাকা মেট্রোপলিটান পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
সম্মেলনের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানে নতুন করে ৪০টি সিসি টিভি লাগানো হয়েছে। ডিএমপি কন্ট্রোল রুম থেকে সম্মেলনস্থলকে ঘিরে মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। আগামী ১৫ অক্টোবরের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে সাধারণ মানুষের চলাচলে নিষেধাজ্ঞা আগামী রোববার (২৩ অক্টোবর) পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১০ হাজার নিরাপত্তা কর্মীর মধ্যে ৩ হাজারকে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তার কাজে নিয়োজিত রাখা হবে। এছাড়া বাকি ৭ হাজার নিরাপত্তা কর্মী শাহবাগ, পল্টন, প্রেসক্লাব, টিএসসি, দোয়েল চত্ত্বরসহ সম্মেলন কেন্দ্রের ভেতরে অবস্থান নেবেন।
সম্মেলন কেন্দ্র সোহরাওয়ার্দীর মূল মঞ্চে প্রবেশের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের চার স্তরের নিরাপত্তা পার হয়ে যেতে হবে। মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানোর পাশাপাশি সেখানে অত্যাধুনিক কিছু প্রযুক্তি ব্যবহার করার কথা ভাবছে পুলিশ ও অন্যান্য বাহিনীগুলো।
আওয়ামী লীগের সম্মেলনের ভেন্যু রাজধানীর সোহরওয়ার্দী উদ্যানে চলাচলের ওপর সর্তক নজর রাখার দাবি জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি পূর্বপশ্চিমকে বলেন, ‘বাংলাদেশ নিশ্চিত একটা নিরাপত্তা ঝুঁকির মধ্যে আছে। এটা মাথায় রেখে আমাদের সম্মেলনের ভেন্যুতে চলাচলের ওপর সবাইকে সর্তক নজর রাখতে হবে। যেন কেউ কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।’
আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে সারা দেশের মানুষের মধ্যে ব্যাপাক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে উল্লেখ করেন খালিদ মাহমুদ। তিনি বলেন, ‘যেখানেই যাই, মানুষ সম্মেলন সম্পর্কে জানতে চায়।
Design and developed by ওয়েব হোম বিডি