সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অগণতান্ত্রিক অপশক্তি নিষ্ক্রিয় হয়ে বসে নেই। তারা গণতন্ত্রকে ধ্বংসের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। শহীদ জেহাদ দিবস উপলক্ষে রোববার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রেরিত এত বাণীতে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, এই দুঃসময়ে সকল গণতান্ত্রিক শক্তিকে কঠিন সংগ্রামে উদ্বুদ্ধ করবে শহীদ জেহাদের আত্মদান। যে স্বপ্ন ও আশা নিয়ে শহীদ নাজির উদ্দিন জেহাদ সেদিন স্বৈরাচারীর বুলেট নিজের বুকে নিয়েছিলেন, সেই স্বপ্ন পূরণে রাষ্ট্র ও সমাজের সবস্তরে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করাই হবে আমাদের সংগ্রামের মূল লক্ষ্য। আর তাতেই শহীদ জেহাদের আত্মা শান্তি পাবে।
মির্জা ফখরুল বলেন, শহীদ নাজির উদ্দিন জেহাদ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অমর নাম। সে নিজেকে উৎসর্গ করেছেন গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে। তার এ আত্মদানের ফলেই স্বৈরাচার এরশাদের পতন হয়।
Design and developed by ওয়েব হোম বিডি