ফেসবুকে পেজ খুলে মদের ব্যবসা

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৬

ফেসবুকে পেজ খুলে মদের ব্যবসা

Manual2 Ad Code

online_bar

সুরমা মেইল ডেস্ক :: বাংলাদেশে অনেক রকমের অবৈধ ব্যবসা চললেও অনেকেই সেসবের কোনো খবর পান না। মাঝেমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেজালবিরোধী অভিযানে কিছুটা আঁচ করা যায় মাত্র।

সম্প্রতি অবৈধভাবে অনলাইনেই শুরু হয়েছ মাদক দ্রব্যের অবৈধ রমরমা বিক্রি। এ প্রক্রিয়ায় সহজেই মিলছে মদ। বিকাশে পেমেন্ট দিলে ঘরে বসেই মদের বোতল পেয়ে যাচ্ছেন আগ্রহীরা।

তবে পেমেন্ট দিয়ে আবার অনেকে প্রতারিতও হচ্ছেন। তবে নানা কারণে সেসব প্রতারণার কথা পুলিশের কাছে জানাচ্ছেন না তারা।

Manual2 Ad Code

সম্প্রতি মনিরুল ইসলাম মাসুদ নামে এক ব্যক্তি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ফেসবুক পেজে লিখেছেন, ‘মাদক দ্রব্য বহন কিংবা অনুমিত স্থানের বাইরে মাদক নেয়া আইনত দণ্ডনীয়। সেখানে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে ফেসবুক পেজ খুলে প্রকাশ্যেই মাদক বিক্রি চলছে। তা ডিএমপির পক্ষ থেকে তড়িৎ ব্যবস্থা নেয়া হবে কি না?’

Manual4 Ad Code

তার এমন অভিযোগের জবাবে ডিএমপি জানিয়েছে, ‘বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবে পুলিশ’।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সিনিয়র সহকারি কমিশনার (এসি) এ এস এম হাফিজুর রহমান জানান, আমাদের ফেসবুক পেজে অনেক বিষয়ে সহযোগিতা চেয়ে ম্যাসেজ আসে। থাকে অভিযোগও। আমরা যথাসাধ্য তার সমাধানযোগ্য উত্তর দিয়ে থাকি।

Manual6 Ad Code

তিনি আরো বলেন, অনলাইনে মদ বিক্রির বিষয়টি উদ্বেগজনক। আমরা অভিযোগটিকে যথেষ্ট গুরুত্ব দিয়েই খতিয়ে দেখছি।

Manual3 Ad Code

গত বুধবার অনলাইন বার বিডি নামে একটি ফেসবুক পেজে গিয়ে দেখা যায়, সেখানে রয়েছে একটি মোবাইল নম্বর। যে নম্বরটিতে যোগাযোগ করে লোকেশন দিয়ে মদের অর্ডার দেয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code