বেঁচে থাকার ভরসা পেয়েছে ‘জোড়া লাগানো’ শিশু ‘ময়না-টিয়া’

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৬

বেঁচে থাকার ভরসা পেয়েছে ‘জোড়া লাগানো’ শিশু ‘ময়না-টিয়া’

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: অবশেষে বেঁচে থাকার ভরসা পেয়েছে নবজাতক ‘ময়না-টিয়া’। হত-দরিদ্র পরিবারে জন্ম নেয়া ওই দুই ‘জোড়া লাগানো’ নবজাতকের ব্যবস্থা হয়েছে উন্নত চিকিৎসার।

স্থানীয় এমপি ও জেলা প্রশাসন ও যমুনা টিভির উদ্যোগে তাদের এখন ঠাই হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে।

Manual1 Ad Code

cddkhs112111

Manual3 Ad Code

জানা যায়, গত ২দিন ধরে ওই দুই শিশুর উন্নত চিকিৎসার জন্য মানবিক আবেদন জানিয়ে ফেইসবুকসহ বিভিন্ন মাধ্যমে চালানো হয় প্রচারনা। এতে সাড়া পড়ে সুশীল সমাজে। এগিয়ে আসেন হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব মোঃ আবু জাহির ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সফিউল আলম।

Manual4 Ad Code

ব্যক্তিগতভাবে তাদের পক্ষ থেকে ওই দুই শিশুর উন্নত চিকিৎসার জন্য অনুদান হিসেবে দেয়া হয় ২০ হাজার টাকা।শুধু তাই নয়, উন্নত চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন।

রবিবার রাত ১০টার দিকে শিশুদের পাঠানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে। এদিকে, ওই শিশুদের সাহায্যার্থে এগিয়ে এসেছে নিজ গ্রাম মুরাদপুরের লোকজনও। অনেকেই চাদা তুলে দিয়েছেন আর্থিক সাহায্য।

Manual2 Ad Code

উল্লেখ্য, মাথা দুটি, হাত ও পা চারটি কিন্তু পেট ও বুক জোড়া লাগানো। গত মঙ্গলবার হবিগঞ্জ শহরের নিউ লাইফ কেয়ার হাসপাতালে এমন দুটি মেয়ে শিশুর জন্ম দেন বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামের দরিদ্র আব্দুল জলিলের স্ত্রী জোসনা বেগম।

জন্মের পরপরই নবজাতক শিশুদ্বয়কে হবিগঞ্জ সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মোঃ কায়সার রহমানকে দেখানো হয়।

তিনি শিশুদের ঢাকা পিজি হাসপাতালে নিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দেন। এরই মাঝে নিউ লাইফ কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ও পেডিয়াট্রিক সার্জন ডা. এম এ মুমিন রাসেল শিশুদের দেখে যান।

তিনিও ঢাকায় নিয়ে অপারেশনের মাধ্যমে শিশুদের পৃথক করা সম্ভব বলে মন্তব্য করেন। কিন্তু এ কাজটি অত্যন্ত ব্যয় বহুল হওয়ায় দরিদ্র আব্দুল জলিলের পক্ষে তা অসম্ভব হয়ে পড়ে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code