বিরোধী নেতাকর্মীদের ওপর নির্যাতন অব্যাহত রেখেছে সরকার

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৬

বিরোধী নেতাকর্মীদের ওপর নির্যাতন অব্যাহত রেখেছে সরকার

Manual1 Ad Code

mirza20161018013556

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে সরকার বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন নিপীড়ণ অব্যাহত রেখেছে।

Manual7 Ad Code

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা: মাজহারুল ইসলাম দোলনকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সোমবার গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গ্রেফতারের মাধ্যমে হেনস্তা করার কুটকৌশল এখন প্রকট আকার ধারণ করেছে। বিরোধী নেতাকর্মীদেরকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতারী হিড়িকে দেশবাসী এখন সর্বদা আতঙ্কগ্রস্ত।

তিনি বলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা: মাজহারুল ইসলাম দোলনকে গ্রেফতার বর্তমান সরকারের চলমান হিংসাশ্রয়ী রাজনীতির আরো একটি উদাহরণ।

Manual3 Ad Code

মির্জা ফখরুল বলেন, ডা. মাজহারুল ইসলাম দোলনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তার বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে অবিলম্বে নি:শর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code