আ.লীগ ক্ষমতায় : বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৬

আ.লীগ ক্ষমতায় : বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন : প্রধানমন্ত্রী

Manual4 Ad Code

2-41সুরমা মেইল ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার কারণেই বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় ‘সম্মেলন প্রস্তুতি কমিটির’ বৈঠকে তিনি একথা বলেন।

Manual6 Ad Code

শেখ হাসিনা বলেন, আমরা সম্মেলন সফলভাবে করবো। এর মাধ্যমে নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে। সম্মেলনের মধ্য দিয়ে দলকে আরো সুসংগঠিত করা হবে।আওয়ামী লীগের রাজনৈতিক অর্জন তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা এসেছে। জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ বৈরী পরিবেশ ও অত্যাচার মোকাবেলা করে জনগণের জন্য কাজ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার তো দারিদ্র্য বিমোচনে কাজ করবেই। এই কাজগুলো সুষ্ঠুভাবে করার জন্য দলের পক্ষ থেকেও সহযোগিতা করতে হবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code