আ.লীগ-বিএনপি দলের প্রতি জনগণের কোনো আস্থা নেই : এরশাদ

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৬

আ.লীগ-বিএনপি দলের প্রতি জনগণের কোনো আস্থা নেই : এরশাদ

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: আগামী ২০ নভেম্বর রংপুরে নির্বাচনী মহাসমাবেশের ঘোষণা দিয়ে সাবেক প্রেসিডেন্ট জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আওয়ামী লীগ আর বিএনপি এ দুটো দলের প্রতি জনগণের আর কোনো আস্থা নেই। তাদের উপর জনগণ আস্থা পাচ্ছে না। তিনি বলেন, জাতীয় পার্টিকে বাদ দিয়ে আওয়ামী লীগের এককভাবে নির্বাচন করার শক্তি নেই।

Manual7 Ad Code

বৃহস্পতিবার দুপুরে রংপুর মহানগরীর একটি হোটেলে জাতীয় পার্টির রংপুর বিভাগীয় নেতৃবৃন্দের সাথে বৈঠকে একথা
বলেন তিনি।

Manual7 Ad Code

এরশাদ বলেন, যে যাই বলুক জাতীয় পার্টি দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল। দেশের মানুষ এখন পরিবর্তন চায়।

তিনি বলেন, সরকার যতই বলুক দেশে দরিদ্রতার হার কমেছে কিন্তু আমি মনে করি বেড়েছে। বস্তিগুলো দেখলেই বোঝা যায় কিভাবে দরিদ্রতা বাড়ছে। রংপুরের বেশীর ভাগ মানুষ ঢাকার বস্তিতে বাস করে। দেশের মানুষের জীবনযাত্রার মানের তেমন কোনো উন্নয়ন হয়নি। দেশে যা উন্নয়ন দৃশ্যমান  তা জাতীয় পার্টি ক্ষমতায় থাকার সময়েই করা।

Manual8 Ad Code

এরশাদ বলেন, সকলেই জানে  সৌদি আরবে নারী কর্মীদের কিভাবে যৌন হয়রানি করা হয়। কিন্তু সরকার এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না ।

তিনি আরো বলেন,  রংপুরে জাতীয় পার্টির দূর্গে যে ফাটল ধরেছে তা মেরামত করে আবারো পুরো রংপুর অঞ্চলের সব কয়েকটি আসনে জয়ী হতে হবে। জাতীয় পার্টি জ্বালাও পোড়াও, পেট্রল বোমা মেরে মানুষ হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না। জাতীয় পার্টি জনগণের ভালোবাসা এবং তাদের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায়।

নির্বাচনী প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে আগামী ২০ নভেম্বর রংপুরে মহাসমাবেশ করা হবে। এই মহাসসমাবেশটিতে জনসমুদ্রে পরিণত করার জন্য নেতাদের নির্দেশ দেন তিনি।

Manual3 Ad Code

রংপুর মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন শওকত আলী এমপি, গাইবান্ধার আব্দুর রশিদ সরকার, রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হোসেন মকবুল শাহারিয়ার আসিফ, মহানগর সদস্য সচিব এস এম ইয়াসির প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code