গণতা‌ন্ত্রিক প‌রি‌বেশ না থাকায় বিএনপি আ.লী‌গের সম্মেলনে যায়‌নি

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৬

গণতা‌ন্ত্রিক প‌রি‌বেশ না থাকায় বিএনপি আ.লী‌গের সম্মেলনে যায়‌নি

Manual8 Ad Code

download-5

সুরমা মেইল ডেস্ক :: বিএনপির সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব অ্যাড‌ভো‌কেট রুহুল ক‌বির রিজভী বলেছেন, গণতা‌ন্ত্রিক প‌রি‌বেশ না থাকায় বিএনপি আওয়ামী লী‌গের ২০তম সম্মেলনে যায়‌নি।

Manual3 Ad Code

রোববার দুপু‌রে রাজধানীর নয়াপল্ট‌নে বিএন‌পির কেন্দ্রীয় কার্যাল‌য়ে সাংবা‌দিক‌দের তি‌নি এসব কথা ব‌লেন।

Manual2 Ad Code

‌রিজভী ব‌লেন, আওয়ামী লী‌গের কাউ‌ন্সি‌লে বিএন‌পি না যাওয়ার সিদ্ধান্ত স‌ঠিক। গণতা‌ন্ত্রিক প‌রি‌বেশ থাক‌লে যাওয়া যেত। যেখা‌নে তারা বিএন‌পির চেয়ারপার্সন বেগম খা‌লেদা জিয়া‌কে আক্রমণ ক‌রে বক্তব্য দিচ্ছে। দ‌লের নেতাকর্মী‌দের গুম খুন মিথ্যা মামলা দি‌য়ে নির্যাতন কর‌ছে এরকম প‌রি‌বে‌শে কিভা‌বে তা‌দের কাউ‌ন্সি‌লে উপ‌স্থিত হওয়া যায়। এছাড়া তারাও বিএনপির সম্মেলনে আসেনি।

Manual6 Ad Code

‌তি‌নি ব‌লেন, সরকার নিজেকে জনগ‌ণের প্র‌তি‌নি‌ধি নয় জ‌মিদার ম‌নে ক‌রে। তারা গোটা রাজধানীকে দখল ক‌রে অবৈধভা‌বে কাউন্সিল কর‌ছে। সরকার দস্যুবৃ‌ত্তির মাধ্য‌মে কাজ কর‌ছে। এরই প্র‌তিফলন দেখ‌ছি আওয়ামী লী‌গের কাউন্সিলে। তারা ঝাড়বা‌তি লা‌গি‌য়ে ঢাকা‌কে একাকার ক‌রে ফেল‌ছে। এভা‌বে রাজ‌নৈ‌তিক কাউন্সিলে হ‌তে পা‌রে না।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code