নেতৃত্ব নির্বাচনের আগে বৈঠকে বসবেন হাসিনা-আশরাফ

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৬

নেতৃত্ব নির্বাচনের আগে বৈঠকে বসবেন হাসিনা-আশরাফ

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন ও কাউন্সিলের দ্বিতীয় দিনের অধিবেশন চলছে। রোববার সকাল পৌনে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে পৌঁছানোর পর দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়।

Manual8 Ad Code

আজকের অধিবেশনের মূল আকর্ষণ আগামী তিনবছরের জন্য আওয়ামী লীগের নেতৃত্ব নির্বাচন। আর সেই নেতৃত্ব নির্বাচনে চলছে রুদ্ধদ্বার বৈঠক। সেখানে গণমাধ্যমের প্রবেশাধিকার নেই।

Manual5 Ad Code

বিকাল বেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে উপস্থিত কয়েকজন নেতাকর্মী পূর্বপশ্চিমকে জানিয়েছেন, নির্বাচনের আগে শেখ হাসিনা ও সৈয়দ আশরাফের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে শুধু তারা দুজনই অংশ নেবেন।

Manual1 Ad Code

উল্লেখ্য দলের সাধারণ সম্পাদক পদ নিয়ে চলছে গুঞ্জন।  আশরাফ না কাদের নাকি সোহেল তাজ এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে তুমুল আলোচনা। ধারণা করা হচ্ছে শেষ মুহূর্তে এ নিয়ে আলোচনায় বসতে হাসিনা -আশরাফ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code