৪ পুলিশকে কুপিয়েছে সন্ত্রাসী দীপক রায় ও তার স্ত্রী, গ্রেফাতার

প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৬

৪ পুলিশকে কুপিয়েছে সন্ত্রাসী দীপক রায় ও তার স্ত্রী, গ্রেফাতার

Manual3 Ad Code

3-11-300x114

সংবাদদাতা :: হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকার সন্ত্রাসী, অপহরণ ও ডাকাতি মামলাসহ বহু মামলার পলাতক আসামী দীপক সরকার ওরফে সাজু ওরফে জয়কে ধরতে গিয়ে দীপক ও তার স্ত্রীর হামলায় পুলিশের দুই এসআই ও এএসআইসহ ৪ পুলিশ আহত হয়েছেন। এ হামলার শিকার হয়েও কুখ্যাত সন্ত্রাসী দীপককে গ্রেফতার করেছে পুলিশ।

আহত অবস্থায় পুলিশ সদস্যরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অপরদিকে পুলিশের পাল্টা হামলায় আহত সন্ত্রাসী দীপককে পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ সূত্র জানায়, সাম্প্রতিককালে হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে চুরি-ডাকাতিসহ অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় পুলিশ প্রতিদিন রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। পাশাপাশি তালিকাভুক্ত চোর, ডাকাত, সন্ত্রাসীসহ বিভিন্ন মামলার পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান চলছে।

Manual5 Ad Code

রোববার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মিজানুর রহমান ও এএসআই আক্তার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ যশেরআব্দা এলাকায় সন্ত্রাসী দীপক রায়ের বাসা ঘেরাও করে। পুলিশ দরজা খোলার জন্য দীপককে ডাকাডাকি করলেও সে দরজা খুলেনি।

Manual1 Ad Code

এক পর্যায়ে পুলিশ দরজায় লাথি দিলে দীপকের স্ত্রী দরজা খোলে দেয়। এ সময় সন্ত্রাসী দীপক রায় দরজার সামনে এসে এসআই মিজানকে জিজ্ঞেস করে ‘তুই কেন আমার বাসায় এসেছিস।’ জবাবে এসআই মিজান বলেন, ‘তোর বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। তোকে গ্রেফতার করতে এসেছি।’ এ সময় পুলিশ দীপককে গ্রেফতার করতে চাইলে তার স্ত্রী দা নিয়ে এসে পুলিশকে বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়।

এ সময় সন্ত্রাসী দীপক ও তার স্ত্রী ক্ষিপ্ত হয়ে এসআই মিজান ও এএসআই আক্তার হোসেনের উপর দা দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। এসআই মিজানের হাতে একটি কোপ লাগলে তিনি মাটিতে পড়ে যান এবং সন্ত্রাসী দীপকের স্ত্রী এএসআই আক্তার হোসেনের উপর দা দিয়ে কোপ দেয়। এতে আক্তার হোসেনও আহত হন।

খবর পেয়ে এসআই সুমন হাজরা ও এসআই আব্দুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশ দীপকের উপর পাল্টা হামলা চালালে উভয়পক্ষে হামলা পাল্টা হামলা হয়। এতে এসআই সুমন হাজরা আহত হন। হামলা পাল্টা হামলার এক পর্যায়ে পুলিশ জয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

Manual6 Ad Code

এ সময় দীপকের স্ত্রী কৌশলে পালিয়ে যায়। আহত অবস্থায় এসআই মিজানুর রহমান, সুমন হাজরা, এএসআই আক্তার হোসেন ও কনেস্টেবল ইয়াসিরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে এবং সন্ত্রাসী দীপককে পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

এসআই মিজানুর রহমান জানান, অপহরণ ও ডাকাতিসহ বহু মামলার আসামী দীপক সরকারকে গ্রেফতার করতে গেলে সে ও তার স্ত্রী আমাদের উপর হামলা চালায়। এতে আমিসহ এসআই সুমন হাজরা ও এএসআই আক্তার হোসেন আহত হন।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ইয়াসিনুল হক জানান, দীপক পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী, অপহরণকারী ও চাঁদাবাজ। বহু মামলার পলাতক আসামী দীপককে গ্রেফতারের জন্য রাত সাড়ে ১০টার দিকে পুলিশ তার বাসায় গিয়ে অভিযান পরিচালনা করলে দীপক ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের দুই পুলিশ অফিসারসহ ৪ জন আহত হয়েছেন। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, গত ১৪ জুলাই রাত সাড়ে ১১টার দিকে ডিবি পুলিশের এসআই সুদ্বীপ রায়, আব্দুল করিম ও ইকবাল বাহারের নেতৃত্বে একদল পুলিশ যখন হবিগঞ্জ শহরের রাজনগর কবরস্থান এলাকা থেকে ৫০ পিস যৌন উত্তেজক ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেন তখন কৌশলে পালিয়ে গিয়েছিল তাদের গডফাদার মাদক সম্রাট দীপক সরকার ওরফে সাজু।

ওইদিন পুলিশের হাতে ধরা পড়েছিল হবিগঞ্জ শহরতলীর জালালাবাদ গ্রামের মৃত হাজী আশ্বব আলীর পুত্র ইকবাল হোসেন (৩০), উমেদনগরের সাহেব আলীর পুত্র সুমন মিয়া (২৫), ধুলিয়াখাল উত্তর চতুল গ্রামের নিপেন্দ্র চন্দ্র দাসের পুত্র সুবল কুমার দাস (৩৪) ও ঘাটিয়া বাজার এলাকার মহাদেব রায়ের পুত্র ভূবন রায় (৩৫)।

Manual7 Ad Code

ওইদিন এসআই ইকবাল বাহার সাংবাদিকদের জানিয়েছিলেন, তাদেরকে ধরার সময় বহু অপকর্মের হোতা মাদক সম্রাট দীপক সরকার ওরফে সাজু কবরস্থানের উপর দিয়ে পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code