সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: নানা কর্মসূচির মধ্যদিয়ে আগামী ৩ নভেম্বর (বৃহস্পতিবার) জেল হত্যা ও জাতীয় চারনেতা হত্যা দিবস পালন করবে বাংলাদেশ আওয়ামী লীগ।
বুধবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৭টায় ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণ, স্মরণ সভা, সকাল ৮টায় বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিল, রাজশহীতে মোহাম্মদ কামরুজ্জামানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ।
Design and developed by ওয়েব হোম বিডি