রিজভী দাবি সরকারই জঙ্গি তৈরি করছে

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৬

রিজভী দাবি সরকারই জঙ্গি তৈরি করছে

Manual8 Ad Code

500x350_4b277718f6c73f15dde759f0009c9efc_rijvi1

সুরমা মেইল ডেস্ক :: বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করে বলেছেন, সরকারই জঙ্গি তৈরি করছে। তিনি বলেছেন, আজকে দেশে যে এত খুন, গুম, হামলা এগুলোর থেকে জনগণের চোখ জঙ্গি ইস্যুতে নিয়ে যাওয়ার জন্য সরকারই জঙ্গি তৈরি করছে।

Manual4 Ad Code

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ”রক্তাক্ত ২৮ শে অক্টোবর এবং আজকের প্রেক্ষাপট শীর্ষক” এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ ফোরাম।

Manual8 Ad Code

রিজভী বলেন, ইতালি নাগরিক তাবেলা সিজারের হত্যাকান্ডের তদন্ত নিয়ে র্যাব এবং পুলিশের দুই মুখী বক্তব্যে প্রমান হচ্ছে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

তিনি বলেন, মঙ্গলবার প্রধানমন্ত্রী বলেছেন অপরাধীরা যাতে ক্ষমতায় না আসতে পারে সে ব্যবস্থা করতে হবে। নিশ্চয়ই বিএনপিকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন তিনি। এসময় রিজভী প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, তত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন দিয়ে দেখেন না জনগণ কাকে অপরাধী বলে।

Manual8 Ad Code

আইন-শৃঙখলা বাহিনী দিয়ে হুমকি দেখান কিন্তু জনগণের কাছে আসেন না। জনগণ আপনাদের অপরাদের কথা কাউন্ট করছে। দেশে সংবাদপত্রের স্বাধীনতা নেই বলে দাবি করে তিনি বলেন, একুশে টিবির সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে আটকে রেখেছে শুধু সত্য বলার কারণে।

Manual5 Ad Code

আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে আরো নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code