বিএনপি এখন ক্ষমতার দরজার সামনে : মোশাররফ

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৬

বিএনপি এখন ক্ষমতার দরজার সামনে : মোশাররফ

Manual6 Ad Code

mm_25137সুরমা মেইল ডেস্ক :: বিএনপির স্থায়ী কমিটর সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি ক্ষমতার ফেরা এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি বলেন, বিএনপি এখন ক্ষমতার দরজার সামনে।’

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভার প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে করা সব মামলা মিথ্যা দাবি করে সেগুলো প্রত্যাহারের দাবিতে এই সমাবেশের ডাক দেয় ৯০ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য।

বিএনপিকে ক্ষমতায় ফিরতে দেওয়া হবে না-আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন বক্তব্য দিয়েছেন অভিযোগ করে খন্দকার মোশাররফ বলেন, ‘এমন বক্তব্যের মানে কী? তা হলো বিএনপি ক্ষমতার দোরগোড়ায় এসেছে। এজন্য প্রধানমন্ত্রী ভয় পান। তিনি বলেছেন, যে কোনো মূল্যে আওয়ামী লীগকে জয়ী হতে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে খন্দকার মোশারারফ বলেন, ‘আপনি বলেন বিএনপি একটা পার্টি নাকি তাদের সাথে আলোচনা করবো? কিন্তু একটা দলের সাধারণ সম্পাদক হিসেবে আপনি এ কথা বলতে পারেন না। বিএনপি এদেশের সর্বাধিক জনপ্রিয় পার্টি।’

Manual2 Ad Code

এই সরকারের কাছে দাবি জানিয়ে লাভ নেই মন্তব্য করেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ সব কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারেরও দাবি জানান মোশাররফ।

Manual1 Ad Code

আওয়ামী লীগকে স্বৈরাচারি সরকার হিসেবে আখ্যা দিয়ে মোশাররফ বলেন, ‘তারা গণতন্ত্রের লেবাসে স্বৈরাচারী কার্যকলাপ চালাচ্ছে।’ বলেন, কোন স্বৈরাচারী সরকার ক্ষমতায় বেশিদিন টিকে থাকতে পারে না, ভবিষ্যতে এই বাংলাদেশে তা আবারও প্রমাণিত হবে।’

আগামীতে বিএনপি নির্বাচনের রুপরেখা দেবে জানিয়ে মোশাররফ বলেন, ‘সুষ্ঠু ভাবে যদি নির্বাচন না দেন, তাহলে জনগকে নিয়ে সরকারের পতন করা হবে।’

Manual5 Ad Code

প্রতিবাদ সভা আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লহ আমান, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code