বারবার যুদ্ধাপরাধীদের পক্ষ নিচ্ছেন খালেদা : ইনু

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৬

বারবার যুদ্ধাপরাধীদের পক্ষ নিচ্ছেন খালেদা : ইনু

Manual2 Ad Code

b9a1d9564a9a6851d2e4971da0a1c8a6-575d667212e94

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়া বারবার গণতন্ত্রের টুপি মাথায় নিয়ে যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছেন।

Manual6 Ad Code

শনিবার বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুরে মহিলা কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

তিনি বলেন, নির্বাচন নিয়ে সকাল-বিকেল সংলাপের প্রয়োজন নেই। কারণ এই মুহূর্তে নির্বাচন নিয়ে কোনো সংকট নেই। নির্বাচন বা গণতন্ত্র কোনোটিই সমস্যা নয়, সমস্যা হলো জঙ্গিবাদ ও এদের সঙ্গী খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি করবেন কি না- এ নিয়ে।

তথ্যমন্ত্রী বলেন, জঙ্গি-সন্ত্রাস ও হেফাজত ইসলামের তাণ্ডবকে সমর্থন করেছেন। জঙ্গি সন্ত্রাসীদের রক্ষা করতে বিবৃতি দিয়েছেন। এভাবেই বারবার উনি জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক, সঙ্গী এবং প্রধান রক্ষক হিসেবে প্রমাণ দিয়েছেন। ফলে গণতন্ত্রের টুপি পরলেও খালেদা জিয়া আর জঙ্গিরা আলাদা নয়।

তথ্যমন্ত্রী আরো বলেন, বিএনপি জঙ্গি উৎপাদন ও জঙ্গি সন্ত্রাসী আবর্জনার কেয়ারটেকার। জঙ্গির সঙ্গী হয়ে খালেদা জিয়া গণতন্ত্র উদ্ধারের কথা বলবেন আর আমরা শুনব সেটা হয় না। গণতান্ত্রিক মানুষের সঙ্গে সংলাপ হতে পারে তবে বিএনপি ও খালেদা খালেদা জিয়ার সঙ্গে কোনো আলোচনা হবে না। সবশেষে তিনি রাজনীতিতে স্থিতিশীলতা আনতে জনগণকে খালেদা জিয়াকে বর্জন করার আহ্বান জানান।

পরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, সহকারী পুলিশ সুপার কামরুল হাসান, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code