ক্ষসতাসীন দলের বর্বরতা ও তান্ডব চলছে : রিজভী

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৬

ক্ষসতাসীন দলের বর্বরতা ও তান্ডব চলছে : রিজভী

Manual8 Ad Code

download

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, পূর্বের মতোই আজও ইউপি নির্বাচনে ক্ষসতাসীন দলের প্রার্থীদের বর্বরতা ও তান্ডব চলছে।

সোমবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, আজ সারাদেশে স্থগিত হয়ে যাওয়া ৩১ টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজও আগের মতোই বিভিন্ন অনিয়ম, ভোট জালিয়াতি ও সন্ত্রাসের গতি তীব্র মাত্রা লাভ করেছে।

Manual2 Ad Code

রিজভী বলেন, ৩১ টি ইউপি নির্বাচনে ছোট খাটো চুরি-ডাকাতি নয়। বরং ব্যাপকভাবে চরদখলের মতো ভোট কেন্দ্র দখলের মহৌৎসব চলছে। এমনকি ধানের শীষের প্রতীকের অনেক চেয়ারম্যান প্রার্থীদের প্রাণনাশের হুমকি দিয়ে তাদের মনোনয়ন জমা দিতে বাঁধা দেওয়া হয়েছে।

সশস্ত্র আওয়ামী ক্যাডাররা আইন প্রয়োগকারী সংস্থার আশ্রয়ে তাদের পূর্বের ন্যায় বর্বর আচারণ ও পাশবিক তান্ডব অব্যাহক গতিতে চালিূ যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বর্তমান ভোটারবিহীন সরকার মানুষের ভোটাধিকার হরণ করতে তাদের গণবিরোধী নীতি থেকে সরে আসেনি বলে মন্তব্য করন রিজভী।

Manual2 Ad Code

তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে ২০১৪ সাল থেকে যত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাতে সহিংসতা, ভোট ডাকাতি ও বিরোধী দলের প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারে জবরদস্তি এবং নগরে বন্দের গ্রামে রক্তগঙ্গা বইয়ে দিয়ে লাশের পাহাড়া সৃষ্টি করেছে। এই কারণেই আওয়ামী লীগ সকল দলের মতামতের ভিত্তিতে গঠিত সার্চ কমিটি দ্বারা নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে চায় না।

Manual3 Ad Code

এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, সরকারকে বলতে চাই, আগে হাসানুল হক ইনু ও এইচ টি ইমামের বিচার করুন। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের কথা বলবেন।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আবুল খায়ের ভূইয়া, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, আব্দুস সালাম আজাদ, সহ- দফতর সম্পাদক মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code