সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: আগামী ৭ই নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সোহরাওয়ার্দি উদ্যানে বিএনপি সমাবেশ করার যে ঘোষণা দিয়েছে সেখানে সরকার বাধা দিবে না বলে আশা প্রকাশ করেছে দলটি।
আজ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আশা প্রকাশ করেন।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এখনও নেগেটিব কিছু বলা হয়নি। আমরা আশা করছি সরকার এ সমাবেশে বাধা দিবে না। সমাবেশের জন্য আমরা অনুমতি চেয়েছি। আশা করছি অনুমতি পাব, বলেন তিনি।
ফখরুল বলেন, ২০ তম জাতীয় সম্মেলনে আওয়ামীলীগ গণতন্ত্র নিয়ে যে কথাগুলো বলেছে সেটা প্রমানের জন্য হলেও তারা বিএনপির রাজনৈতিক অধিকার হিসেবে সমাবেশ করতে দিবে।
আইন-শৃংখলা বাহিনী বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, যেসব নেতারা কারাগারে বন্দী আছেন তাদেরকে মুক্তি দিতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, আব্দুল মান্নান, যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি