নাসিরনগরে হামলা: অভিযানে আরও ৩৩ জন আটক, আ.লীগের ৩ নেতা বহিষ্কার

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৬

নাসিরনগরে হামলা: অভিযানে আরও ৩৩ জন আটক, আ.লীগের ৩ নেতা বহিষ্কার

Manual4 Ad Code

সুরমা মেইল নিউজ :: রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হিন্দু মন্দির ও বসত বাড়িতে হামলার ঘটনায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে আরও ৩৩ জনকে আটক করেছে  করেছে পুলিশ। এ পর্যন্ত মোট ৪৪ জনকে আটক করা হয়েছে।

Manual8 Ad Code

নাসিরনগর থানার নতুন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় দুই সহস্রাধিক অজ্ঞাতনামাকে আসামি করে দুটি মামলা দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত কাজল জ্যোতি দত্ত ও নির্মল চৌধুরী।

Manual1 Ad Code

এ দিকে মন্দির ও বাসাবাড়িতে হামলার ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় তিন নেতা সাময়িক বহিষ্কৃত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

Manual1 Ad Code

বহিষ্কৃত তিন নেতা হলেন- হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক আহম্মেদ, চাপড়তলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলী ও উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক আবুল হাশেম।

Manual2 Ad Code

আল মামুন সরকার বলেন, সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, ফেসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে গত রবিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৫টি হিন্দু মন্দির ও শতাধিক বসত বাড়িতে হামলা হয়। পাশের জেলা হবিগঞ্জের মাধবপুরেও দুটি মন্দিরে হামলা হয়। এই ঘটনার তিনদিন পর স্থানীয় সংসদ সদস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক এলাকায় গিয়ে বলেন, ‘বিষয়টি নিয়ে মালাউনরা বাড়াবাড়ি করছে। আর সাংবাদিকরা উস্কানি দিচ্ছে।’ নাসিরনগর হামলার পর মন্ত্রীর এই ধরনের বক্তব্য আরও ক্ষুব্ধ করে তোলে সংখ্যালঘু সম্প্রদায়কে। এর প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ করে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠন এ কর্মসূচির সঙ্গে সংহতি জানায়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code