হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে ওবায়দুলকে বিজেপির তাগিদ

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৬

হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে ওবায়দুলকে বিজেপির তাগিদ

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে তাগিদ দিয়ছেন ভারতের ক্ষমতাসীন দল বিজে‌পির মুখপাত্রের নেতৃত্বে বাংলাদেশে আসা এক‌টি প্র‌তিনি‌ধি দল।

শ‌নিবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ধানম‌ণ্ডিতে দলের সাধারণ সম্পাদ‌কের বাসায় তারা এক আলাপচারিতায় তাকে এই তাগিদ দেন। প্রায় ঘণ্টাব্যাপী তাদের মধ্যে আলোচনা হয়।

‌আলোচনায় অংশ নেন- বিজে‌পির মুখপাত্র ড. বিজয় শঙ্কর শাস্ত্রী, বিজে‌পির কেন্দ্রীয় ক‌মি‌টির কার্যনির্বাহী সদস্য অরুণ হালদার, বিশ্ব হিন্দু প‌রিষ‌দ বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ক‌পিল কৃষ্ণ মন্ডল, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সু‌জিত রায় নন্দী।

Manual5 Ad Code

সাক্ষাত শেষে বিজে‌পির মুখপাত্র ড. বিজয় শঙ্কর শাস্ত্রী বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে রাজ‌নৈ‌তিক বাউন্ডা‌রি আছে ঠিক, কিন্তু কোনো সাংস্কৃ‌তিক বাউন্ডা‌রি নেই। দু’‌দেশের সাংস্কৃ‌তিক চমৎকার সম্পর্ক বিদ্যমান। দু’‌দেশের মানুষের মধ্যে সম্পর্ক খুবই ভালো’।

Manual3 Ad Code

‌বিজয় শঙ্কর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ডেরও প্রশংসা করেন।

Manual7 Ad Code

‌সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বিজেপি প্রতি‌নি‌ধি দলকে জানান, বাংলাদেশে এখন বড় বড় অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। বর্তমান বিশ্বে উন্নয়ন ছাড়া এ‌গিয়ে যাওয়া সম্ভব নয়। পদ্মা সেতু, মেট্রোরেল, এ‌লিভেটেড এক্সপ্রেসও‌য়ে বাস্তবায়ন হচ্ছে। বেশ কয়েক‌টি ফ্লাইওভারও হয়েছে।

সাক্ষাতের আগে ওবায়দুল কাদের বাংলাদেশ-ভারতের মধ্যে রাজ‌নৈ‌তিক সাংস্কৃ‌তিক চমৎকার সম্পর্ক বিদ্যমান রয়েছে বলে উল্লেখ করেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code