সংখ্যালঘুদের উপর হামলার পেছনে বিএনপি-জামায়াত : মাহমুদ

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৬

সংখ্যালঘুদের উপর হামলার পেছনে বিএনপি-জামায়াত : মাহমুদ

Manual2 Ad Code

download-1সুরমা মেইল ডেস্ক :: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ-সাম্প্রতিককালে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সংখ্যালঘুদের উপর হামলার পেছনে বিএনপি জামায়াতের সরাসরি ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

Manual1 Ad Code

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত”৭ নভেম্বর সৈনিক হত্যা দিবস উপলক্ষ”শীর্ষক এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,’ ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে সংখ্যালঘুদের উপর হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। অতীতে যেমন,মসজিদ,মাদ্রাসা,গির্জা মন্দিরে হামলার পেছনে বিএনপি জামায়াতের ইন্ধন ছিল,এখনও তাদের সরাসরি ইন্ধন রয়েছে।

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস নয় দাবি করে হাছান মাহমুদ বলেন,’১৯৭৫ সালের এই দিনে পাখি শিকার করার মত মানুষ হত্যা করা হয়েছিল। এই দিনে কোন বিপ্লব হয়নি,মানবতার বিরুদ্ধে সংগ্রাম সংঘটিত হয়েছিল। এই দিনটি হল একটি কালো দিবস।’

Manual7 Ad Code

আওয়ামী লীগের এই নেতা বলেন,’বঙ্গবন্ধু হত্যার পেছনে যেমন জিয়াউর রহমান জড়িত ছিল, ঠিক তেমনিভাবে ৭ নভেম্বর জিয়াউর রহমান সরাসরি সৈনিক হত্যাকাণ্ডে অংশ নিয়ে ক্ষমতায় এসেছিল।

Manual6 Ad Code

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সমালোচনা করে সাবেক এ মন্ত্রী বলেন,’তার নাম মির্জা ফখরুল নয়,মিথ্যা ফখরুল। পৃথিবীতে যদি মিথ্যা বলার জন্য কাউকে পুরস্কার দেয়া হয় তাহলে সেটি পাবেন এই ফখরুল।

আয়োজক সংগঠনের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন-আওয়ামী লীগের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ,সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code