ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৬

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

Manual8 Ad Code

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছে। সোমবার সকাল ৮টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. মোসলেহ উদ্দিন (৩৫)। ঘটনার পর থেকে ঘাতক ছোট ভাই মো. খলিল মিয়া (২০) পলাতক রয়েছে। তারা দু’জনই মৃত পিয়ার আলীর ছেলে।

Manual4 Ad Code

নিহতের স্ত্রী জেসমিন আক্তার জানান, বাড়ির পাশে একটি ডোবা ভরাটকে কেন্দ্র করে সোমবার সকালে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মোসলেহ উদ্দিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মনির। পরে মোসলেহ উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

সোনারগাঁ থানার ওসি মঞ্জুর কাদের জানান, নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতিসহ ঘাতক খলিলকে গ্রেফতারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code