আ’লীগ ক্ষমতায় আসলে দেশের মানুষ খেয়ে বাঁচতে পারে : রেলপথ মন্ত্রী

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৬

আ’লীগ ক্ষমতায় আসলে দেশের মানুষ খেয়ে বাঁচতে পারে : রেলপথ মন্ত্রী

Manual7 Ad Code

download-3

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের মানুষের উন্নতি হয়, খেয়ে-পরে বাঁচতে পারে। তিনি বলেন, আওয়ামী লীগ উন্নয়নের নামে জনগণের সঙ্গে ধোঁকাবাজি করে না। অন্যরা ক্ষমতায় আসলে দেশের সম্পদ পাচার ও লুটপাট হয়।

Manual2 Ad Code

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে তিনি দেশবাসীকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

Manual1 Ad Code

শনিবার বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী ‘মৈত্রী এক্সপ্রেস’ ট্রেনের চতুর্থ ট্রিপের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। উদ্ভোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ রেলওয়ে বাংলার মানুষের একটি সাশ্রয়ী ও নিরাপদ যানবাহন। ব্রিটিশ শাসনামলের পর পাকিস্তান আমল এবং তার পরবর্তীতে যারাই ক্ষমতায় এসেছেন কেউই রেলের প্রতি নজর দেয়নি। বিএনপি সরকার ক্ষমতায় এসে উন্নয়ন তো করেইনি বরং অসংখ্য রেল স্টেশনকে বন্ধ করে দিয়েছে। বিদ্যমান রেললাইন তুলে নিয়ে বিক্রি করে দিয়েছিল। রেলকে লোকসানি খাত হিসেবে চিহ্নিত করে ধ্বংস করে দিয়েছিল।’

Manual6 Ad Code

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ রেলওয়ের বন্ধ স্টেশন চালু করেছে। নতুন নতুন লাইন নির্মাণ করেছে, নতুন নতুন কোচ আমদানি করে দেশের মানুষের সেবায় বাংলাদেশ রেলওয়েকে গণপরিবহনে রূপান্তরিত করেছে।

এরপর ফিতা কেটে মন্ত্রী মৈত্রী ট্রেনের চতুর্থ ট্রিপের উদ্বোধন করেন। ট্রেনে উঠে যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সুত্র : বাসস।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code