সাবধান, উল্টা-পাল্টা করলে খবর আছে : ওবায়দুল কাদের

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৬

সাবধান, উল্টা-পাল্টা করলে খবর আছে : ওবায়দুল কাদের

Manual3 Ad Code

thumb_3809_522x341_0_0_crop

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ করতে হলে নিয়ম কানুন, শৃঙ্খলা মেনে চলতে হবে। সাবধান, উল্টা-পাল্টা করলে খবর আছে। এই বার কিন্তু নেত্রী কাউকে ছাড়বেন না।

Manual8 Ad Code

বুধবার (১৬ নভেম্বর) বেলা ১২ টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

Manual6 Ad Code

যারা জনগণের সঙ্গে খারাপ আচরণ করবে আগামী নির্বাচনে তাদের মনোনয়ন দেওয়া হবে না হুশিয়ারি দিয়ে তিনি বলেন, সাবধান, সতর্ক হয়ে যান। ফুল দিয়ে নেতাদের খুশি নয়, খুশি করতে হবে জনগণকে। যে জনগণ আমাদের এমপি বানিয়েছেন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন তাদের সঙ্গে ভাল ব্যবহার করতে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হতে হবে। আর নেতারা ঐক্যবদ্ধ হলে কর্মীরাও ঐক্যবদ্ধ হবে। এতো নেতা আমাদের দরকার নেই, আমাদের দরকার কর্মীর।

Manual7 Ad Code

তিনি আরও বলেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের মতই মাদক আমাদের শত্রু। দলমত নির্বিশেষে মাদককে প্রতিরোধ করতে হবে।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও উপস্থিত ছিলেন, মাহবুব উল আলম হানিফ, ডা: দিপু মনি, মোজাম্মেল হকসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code