মওলানা ভাসানী বাংলাদেশের স্বাধীনতার স্থপতি : মোশাররফ

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৬

মওলানা ভাসানী বাংলাদেশের স্বাধীনতার স্থপতি : মোশাররফ

Manual8 Ad Code

150501_191

সুরমা মেইল ডেস্ক :: মওলানা আবদুল হামিদ খান ভাসানীই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, পল্টন ময়দানে আবদুল হামিদ খানই ‘আসসালামু আলাইকুম’ বলে প্রথম পাকিস্তানের বিরোধীতা করেন। এর মধ্যে দিয়ে তিনিই প্রথম মুক্তিযুদ্ধের রুপকার হিসাবে স্বীকৃতি পান। সুতরাং ভাসানী বাংলাদেশের স্বাধীনতার স্থপতি।

Manual8 Ad Code

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

Manual6 Ad Code

তিনি বলেন, মওলানা ভাসানী আওয়ামী লীগের ‘আওয়ামী মুসলিম লীগ’ প্রতিষ্ঠাতা। তিনি দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও স্বাধীনতার পক্ষে কথা বলেছেন ও কাজ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও একই আর্দশে কাজ করেছেন। ফলে ভাসানীর আর্দশেই বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু বর্তমান আওয়ামী লীগ ভাসানী ও  জিয়ার আর্দশের বাইরে কাজ করছে। সেই কারণেই ভাসানী ও শহীদ জিয়াকে আওয়ামী লীগ ভয় পায়।

Manual8 Ad Code

বিএনপির এই নেতা বলেন, আজকে বাংলাদেশে গণতন্ত্র, স্বাধীনতা, জনগণের মৌলিক অধিকার ও বিরোধীদলের সমাবেশ করার অধিকার নেই। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভাসানী ও শহীদ জিয়ার আর্দশে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

Manual3 Ad Code

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু’র সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন- বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক আব্দুস সালাম আজাদ, ওলামা দলের সভাপতি এম এ মালেক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code