বিএনপি ঐকমত্যের আহ্বান প্রত্যাখ্যান করেছিল : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৬

বিএনপি ঐকমত্যের আহ্বান প্রত্যাখ্যান করেছিল : প্রধানমন্ত্রী

Manual3 Ad Code

download-2সুরমা মেইল ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০১৪ সালের নির্বাচনের সময় বিএনপি ঐকমত্যের আহ্বান প্রত্যাখ্যান করেছিল। আমি নিজে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফোন করেছিলাম। সকাল ১০টায় ফোন করেছিলাম। কিন্তু তিনি ফোন ধরেননি। তার সময় হয়নি।

শনিবার (১৯ নভেম্বর) বেলা ১২টার দিকে গণভবনে এক ভিডিও কনফারেন্সে এক বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।

Manual2 Ad Code

শেখ হাসিনা বলেন, আমি নির্বাচনের সময় ফোন করেছিলাম, একসঙ্গে নির্বাচনের আহ্বান জানিয়েছিলাম। তবে তিনি সেই আহ্বান বর্জন করেছেন।

Manual1 Ad Code

এদিকে, দুপুরে প্রধানমন্ত্রী চট্টগ্রাম বিভাগের ১১ জেলার ২৩ লাখ ২৭ হাজার মানুষের সঙ্গে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছেন।

Manual2 Ad Code

শুরুতেই বিএনপি-জামায়াতের সহিংস আন্দোলনের প্রামাণ্যচিত্র রক্তাক্ত বাংলাদেশ মাল্টিমিডিয়ায় প্রচারিত হয়। এরপর চট্টগ্রামের উন্নয়ন নিয়ে প্রামাণ্যচিত্র প্রচারিত হয়। নগরীর লালদিঘি ময়দানে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রামের জেলা প্রশাসক সামসুল আরেফিন।

Manual2 Ad Code

এরপর বক্তব্য দেন পেশাজীবী সমন্বয় পরিষদের চট্টগ্রামের সভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ আইয়ূব ভূঁইয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাবুদ্দিন ও মহানগর ইউনিটের কমান্ডার মোজাফফর আহমেদ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code