সরকারী গাছ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৬

সরকারী গাছ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

Manual3 Ad Code

download-1

Manual2 Ad Code

ছাতক প্রতিনিধি :: ছাতকে সরকারী সড়কের গাছ কাটা ও মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ৩০ ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত অন্তত ১০জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

Manual5 Ad Code

শনিবার সন্ধ্যায় উপজেলা দোলারবাজার ইউনিয়নের পালপুর গ্রামে এ সংর্ঘষের ঘটনা ঘটে।

Manual7 Ad Code

জানা যায়, কয়েক দিন আগে জালালপুর-লামারসুলগঞ্জ সড়কের পালপুর এলাকায় সরকারী গাছ কেটে বিক্রি করেছেন নুর মিয়া নামের এক ব্যক্তি। এ নিয়ে পালপুর আলিম মাদ্রাসা কমিটি ও এলাকার লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

মাদ্রাসা কমিটির দাবি সড়কের পাশের এসব গাছ বিক্রি করে বিগত দিনে মাদ্রাসার উন্নয়নে ব্যয় করা হয়েছে। বিক্রিত গাছের টাকা মাদ্রাসা কমিটির কাছে হস্তান্তর করার জন্য বলা হলে গত ক’দিন ধরে নুর মিয়া ও মাদাসা কমিটির মধ্যে বাক-বিতন্ডা হয়। শনিবার সকালে নুর মিয়ার পুত্র মাহবুবকে গাছ কাটার টাকা মাদ্রাসা কমিটির কাছে জমা দেয়ার জন্য বলা হলে বিষয়টি তার বাবা নুর মিয় কে জানায়। এ নিয়ে সন্ধ্যায় নুর মিয়া ও তার পক্ষের লোকজনের সাথে মাদ্রাসার পক্ষ নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ ঘটে।

স্থানীয়রা জানান, সংঘর্ষে ৫ রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে। প্রায় আধঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৩০ ব্যক্তি আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

Manual5 Ad Code

সংঘর্ষে আহত- আব্দুর রকিব শাহজাহান (৫৫), এমাদুর রহমান (১৭), মিলন আহমদ (২৫), কছরু মিয়া (৩৫), এসএসসি পরীক্ষার্থী অপু মিয়া (১৭), গুরুতর আহত আব্দুল মজিদ (৩০), আবুল কালাম (২৮) হাসান আহমদ (১৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের কৈতক ও স্থানীয়ভাবে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ছাতক থানার ওসি আশেক সোজা মামুন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী হয়েছে না হয়েছে এখনও জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code