আইভীকে জিতানোর আশ্বাস দিলেন শামীম ওসমান!

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৬

আইভীকে জিতানোর আশ্বাস দিলেন শামীম ওসমান!

Manual7 Ad Code

image-8816

সুরমা মেইল ডেস্ক :: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাজ করবেন শামীম ওসমান। নির্বাচনে তাকে জিতিয়ে আনবেন। শুধু তাই নয়, দলীয় এই প্রার্থীকে জেতানোর জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে। সে ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই।

মঙ্গলবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি দিয়েছেন শামীম ওসমানসহ নারায়ণগঞ্জের নেতারা। নাসিক নির্বাচনের আগে কোন্দল মেটাতে বিবদমান ওই দুই নেতাসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন দলীয় প্রধান।

Manual3 Ad Code

বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকর্মীদের জানান, দলের মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জের নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে শামীম ওসমানও উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের আরো জানান, দলীয় প্রার্থীকে জেতানোর জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে কারো মধ্যে দ্বিমত নেই।

Manual4 Ad Code

প্রসঙ্গত, আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। এতে প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোয়ন পেয়েছেন বর্তমান মেয়র আইভী। এর আগে ২০১১ সালে নাসিকের প্রথম নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমানকে এক লাখের বেশি ভোটে হারিয়ে দিয়ে দেশের প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন আইভী।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code