এরশাদের রাডার ক্রয় মামলা ৩১ মার্চের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৬

এরশাদের রাডার ক্রয় মামলা ৩১ মার্চের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

Manual6 Ad Code

download-5সুরমা মেইল ডেস্ক :: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে বিমানের রাডার ক্রয়-সংক্রান্ত দুর্নীতি মামলায় অভিযোগপত্রে থাকা যে সাক্ষীদের সাক্ষ্য নেয়া হয়নি, তাদের সাক্ষ্য নিয়ে আগামী ৩১ মার্চের মধ্যে এই মামলার বিচারকাজ শেষ করার নির্দেশ দিয়েছেন আদালত।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) নতুন করে সাক্ষ‌্যগ্রহণের বিষয়ে দুদকের একটি আবেদনের শুনানি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

Manual4 Ad Code

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ‌্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে বিমানের রাডার ক্রয়-সংক্রান্ত দুর্নীতি মামলায় সাক্ষী করা হয় ৩৮ জনকে। তবে ১২ জনের সাক্ষ্য নিয়েই মামলাটি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য রাখা হয়। এ পরিপ্রেক্ষিতে বিচারিক আদালতে যুক্তিতর্কের পরিবর্তে বাকি সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে বুধবার (২৩ নভেম্বর)।

প্রসঙ্গত, ১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো সাবেক রাষ্ট্রপতি এরশাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করে। ফ্রান্সের থমসন সিএসএফ কম্পানির অত‌্যাধুনিক রাডার না কিনে বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিন কম্পানির রাডার কিনে রাষ্ট্রের ৬৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৯১৮ টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code