বিএনপি সত্য-ন্যায় ও সঠিকতার মধ্যে রয়েছে : রিজভী

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৬

বিএনপি সত্য-ন্যায় ও সঠিকতার মধ্যে রয়েছে : রিজভী

Manual7 Ad Code

download-2সুরমা মেইল ডেস্ক :: সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপিতে যোগদানকারী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, বিএনপি সত্য, ন্যায় ও সঠিকতার মধ্যে রয়েছে। বর্তমান দুঃসময়েও দেশের অন্যান্য রাজনৈতিক দল থেকে দলে যোগদান এ কথারই প্রমাণ করে।

Manual8 Ad Code

শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টির বরিশাল উত্তর জেলার মুলাদী ইউনিয়নের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদানকালে তিনি এসব কথা বলেন।

এ সময় বিশিষ্ট ব্যবসায়ী মো. মোশারফ হোসেন ঢালী ও জাতীয় পার্টির চর কালেখান ইউনিয়নেরর সভাপতি মো. বাবুল আক্তার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে ফুলের তোলা দিয়ে বিএনপিতে যোগদান করেন।

Manual3 Ad Code

রিজভী বলেন, রোহিঙ্গারা নির্যাতন থেকে রক্ষা পেতে বাংলাদেশের সিমান্তে আসছে। অথচ বাংলাদেশ তাদেরকে পাড়ে উঠতে দিচ্ছে না। এটা কি অমানবিকতা নয়? আমি সরকারকে বলতে চাই, রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিন। এরপর মিয়ানমারের সরকারের সাথে কখা বলুন এবং কূটনৈতিক তৎপরতা চালিয়ে তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠাতে উদ্যোগ গ্রহণ করুন।

Manual1 Ad Code

জাতীয়তাবাদী দল বিএনপি মুলাদী উপজেলা শাখা আয়োজিত এই যোগদান অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক বিলকিস জানান শিরিন, বরিশাল উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর জামান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code