সমালোচনা বন্ধ করবেন না, ইলিয়াস কাঞ্চনকে সেতুমন্ত্রী

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৬

সমালোচনা বন্ধ করবেন না, ইলিয়াস কাঞ্চনকে সেতুমন্ত্রী

Manual4 Ad Code

সংগৃহীত

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: নিজের যে কোনো সমালোচনাকে স্বাগত জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তিনি কোথাও ভুল করলে সেটা যেন তুলে ধরা হয়।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘নিরাপদ সড়ক চাই’র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন।

Manual3 Ad Code

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়ায় নানা সময় সড়ক মন্ত্রীর কঠোর সমালোচনা করেছেন ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠানে এই বিষয়টি নিয়ে কথা বলেন মন্ত্রী। বলেন, যেহেতু আমি সড়ক পরিবহনমন্ত্রী, সেহেতু কাঞ্চন সাহেবের অনেক কটূ কথা আমাকে শুনতে হয়েছে। আমার সাথে সুসম্পর্কের জন্য তিনি যেন এই সমালোচনা বন্ধ না করেন।

Manual7 Ad Code

চালকদের প্রশিক্ষণ সেন্টার করতে চাইলে নিরাপদ সড়ক চাইকে সরকার জমি দেবে বলেও আশ্বাস দেন সড়ক মন্ত্রী। ইলিয়াস কাঞ্চনকে তিনি বলেন, আপনি প্রশিক্ষণ সেন্টার করতে চাইলে জমি দেখুন।

নিরাপদ সড়ক চাই আন্দোলনের ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসানুল হক কামালের সভাপতিত্বে সভায় এক্সিডেন্ট রিসার্চ ইনিস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, চলচ্চিত্র অভিনেতা মিজু আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code