ক্ষমতা হারানোর ভঁয়ে খালেদার প্রস্তাব গ্রহণ করা হচ্ছে না : নজরুল

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৬

ক্ষমতা হারানোর ভঁয়ে খালেদার প্রস্তাব গ্রহণ করা হচ্ছে না : নজরুল

Manual4 Ad Code

download-1

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, অবৈধ ক্ষমতা হারানোর ভঁয়ে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রস্তাব গ্রহণ করা হচ্ছে না। তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশনের (ইসি) অধীনে নির্বাচন হলে আওয়ামীলীগ বিজয়ী হতে পারবেনা এটা তাঁরা ভালো ভাবেই বুঝে।

Manual1 Ad Code

রোববার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টির নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতা এ অভিযোগ করেন।

Manual8 Ad Code

নজরুল ইসলাম বলেন, ক্ষমতাসীনদের কাছে দলনিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের কোনো প্রস্তাব থাকলে তা তারা উপস্থাপন করতে পারে। বর্তমান কমিশনের মতো সরকার আরেকটি  নির্বাচন কমিশন গঠনের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।

গত ১৮ নভেম্বর নির্বাচন কমিশনের প্রস্তাব দেন খালেদা জিয়া। এতে তিনি বাছাই কমিটি গঠনসহ ১৩ দফা প্রস্তাব দেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code