খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাব বঙ্গভবনে

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৬

খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাব বঙ্গভবনে

Manual1 Ad Code

base_1481012793-1481011011-bnpসুরমা মেইল ডেস্ক :: নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাব রাষ্ট্রপতি আবদুল হামিদের সরকারি বাসভবন বঙ্গভবনে পৌঁছে দিয়েছে দলের একটি প্রতিনিধিদল।

প্রস্তাব গ্রহণ ক‌রেন সহকারী সাম‌রিক স‌চিব ব্রি‌গে‌ডিয়ার জেনা‌রেল মাইনুর রহমান। একই স‌ঙ্গে বিএন‌পি রাষ্ট্রপ‌তির সাক্ষাৎ চে‌য়ে এক‌টি চি‌ঠি দি‌য়ে‌ছে বিএন‌পি।

মঙ্গলবার সকাল ১১টার দিকে বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাবের কপি রাষ্ট্রপতির ভবনে পৌঁছে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ ও ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী।

Manual5 Ad Code

প্রস্তাব পৌঁছে দি‌য়ে বের হওয়ার সময় বঙ্গভবনের সামনে সাংবাদিকদের রিজভী বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রস্তাব দিয়ে এসেছি। আমরা প্রত্যাশা করছি নিরপেক্ষ ইসি গঠনে রাষ্ট্রপতি যথাযথ পদক্ষেপ নিবেন।’

Manual3 Ad Code

এরআগে সম্প্রতি বিএনপির পক্ষ থেকে এ প্রস্তাব রাষ্ট্রপতিকে দেয়ার জন্য প্রথমে টেলিফোনে এবং পরে চিঠির মাধ্যমে বঙ্গভবনের কাছে সময় চাওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে অাজ মঙ্গলবার সকাল ১১টায় বিএনপিকে সময় দিয়েছিলেন রাষ্ট্রপতি।

Manual3 Ad Code

গত ১৮ নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলনে ইসি পুনর্গঠনের এ প্রস্তাব দেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code